• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া-বারোঘাটি পুকুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পরে আবু হোসেন (৩২) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
নিহত আবু হোসেন সদর উপজেলার ভেটি এলাকার আসাদ মিয়ার ছেলে। তিনি পৌর শহরের পুর্ব বাজারে চায়ের দোকান করতেন।
ওসি আলমগীর জাহান জানান, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা আন্তঃ নগর ট্রেনটি জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া-বারোঘাটি পুকুর রেলগেট এলাকা অতিক্রম করছিল। এসময় আবু হোসেন হঠাৎ করে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায় ।
ওসি আরো জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ব্যাপারে রেলওয়ের জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ