• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। এটি রংপুর বিভাগের উপজেলা পর্যায়ের প্রথম হাসপাতাল হিসেবে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপিত হলো।
আজ বুধবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে রংপুর বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মো. আহাদ আলী আনুষ্ঠানিক ভাবে এটির উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবোধায়ক ডাঃ মো. শহিদুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. ওমেদুল হাসান সরকার উপস্থিত ছিলেন।
পরিচালক বলেন, করোনায় যারা আক্রান্ত হন, তাদের বেশির ভাগই শ্বাষকষ্ট নিয়ে মারা যায়। এ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু হওয়ায় এখন তা থেকে রক্ষা পাবে রোগীরা।
উল্লেখ্য যে, সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মানে ব্যায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকা। এতে এক সঙ্গে ১০০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ