• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে ফেন্সিডিলসহ যুবক আটক

Fensidilদিনাজপুর প্রতিনিধি: হিলি সীমান্তে ৫০ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার সকাল ৯টার দিকে সীমান্তের চুড়িপট্টি মোড় থেকে হিলি বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক নজরুল ইসলাম হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে।
বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, ফেন্সিডিল নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল চুড়িপট্টি মোড়ে ওৎপেতে থাকে। এ সময় সীমান্ত থেকে আসা ওই যুবক বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড় দেয়। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগ  থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটক নজরুলকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ