• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে  বালি চাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে পাথর উত্তোলনের সময়  উপরে স্তুপ করে রাখা বালি নিচে পড়ে যায়। সে বালির চাপায় পড়ে জয়নুল হক (৪৮) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ৯ এপ্রিল  দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের গ্লোব জনকণ্ঠ ফ্যাক্টরির বিপরীত পাশে ডাহুক নদীতে বাংলাদেশ-ভারত নোম্যান্সল্যান্ড এলাকায় পাথর উত্তোলনের সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়নুল হক তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার মৃত কালা সূফির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তারেক হোসেন জানান, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে জয়নুল তার সহকর্মীদের সাথে ডাহুক নদীতে পাথর উত্তোলন করতে আসে। এ সময় সে নদীর পাথর কোয়ারীতে ডুবে পাথর তোলার সময় পাথর কোয়ারীর বালু ধসে চাপা পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে তার সহকর্মীরা পাথর কোয়ারীতে অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে পাথর কোয়ারী থেকে জয়নুলের মরদেহ উদ্ধার করে।
তেতুঁলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  আবু সায়েম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে তেতুঁলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ