• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ এপ্রিল

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।

ওই দিন সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ২৪ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত।

শনিবার (১০ এপ্রিল) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, এবার কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটি ধাপে। এতে নির্বাচিত প্রার্থীদের নিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে দেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.০০ পেতে হবে। এইচএসসিতে জিপিএ ৫.০০ পেতে হবে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়ন এর ৩০০ নম্বরের মধ্যে ২৭০ নম্বর পেতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমমানের গ্রেড/নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে এই লিঙ্কে  https://www.buet.ac.bd/web/#/ গিয়ে আবেদন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ