• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চলমান লকডাউন: সোম-মঙ্গলবারও বন্ধ দূরপাল্লার যান

সিসি নিউজ ডেস্ক ।। চলমান লকডাউন আজ শেষ হচ্ছে না। আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারও এর ধারাবাহিকতা চলবে। আর এই দুই দিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।

রোববার দুপুরে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৪ এপ্রিল থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতায় চলবে ১২ ও ১৩ এপ্রিল।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারা দেশে ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে লকডাউন। এ লকডাউন শেষ হওয়ার কথা ছিল আজ রাত ১২টায়। নতুন ঘোষণা অনুযায়ী লকডাউন কাল ও পরশু চলবে। এরপর বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হবে আরও কঠোর ও সর্বাত্মক লকডাউন।

ওবায়দুল কাদের বলেন, এই ধারাবাহিকতায় সরকার লকডাউন ঘোষণা করে। ১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সবাইকে ঘরে অবস্থান করতে হবে বৃহত্তর স্বার্থে।

প্রয়োজনীয় নির্দেশনাসহ সরকার সময়মতো প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ