• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে সংযোগ সড়কবিহীন সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। নওগাঁর আত্রাইয়ে রতন ডারা খালের উপর দাঁড়িয়ে আছে সংযোগ সড়ক বিহীন একটি সেতু। সেতুটির সংযোগ সড়ক না থাকায় বাঁশের চাটার সাঁকোর উপর দিয়ে পারাপার হতে হয়। সেতুটি পারাপার হতে চরম দূর্ভোগ পোহাতে হয় আশেপাশের হাজার হাজারো জনগণের। বছরের পর বছর ধরে এমন পরিস্থিতি চলতে থাকলেও যেন দেখার যেন কেও নেই।
জানা গেছে, উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার সংলগ্ন রতন ডারা খালের উপর গত কয়েক বছর পূর্বে নির্মাণ করা হয় একটি সেতু। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও সেতুটির উভয় পার্শ্বে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। স্থানীয়রা খালের উপর সেতুটিতে সংযোগ সড়ক হিসেবে বাঁশের চাটার সাঁকো বানিয়ে এর উপর দিয়ে পারাপার হয়। সংযোগ সড়ক না থাকায় সেতুটি পারাপারে উচলী কাশিমপুর, পার-কৃষ্টপুর, ঝনঝনিয়া, কালিগ্রাম, সুবর্ণকুন্ড, তারটিয়া, মির্জাপুর, মাগুড়াপাড়া, হাতিয়াপাড়া, চাপড়া, তারাটিয়া ছোটডাঙ্গা, তারাটিয়া বড়ডাঙ্গা, কয়সাসহ বিভিন্ন গ্রামের মানুষের চরম দূর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় ব্যবসায়ী মো. বেলাল হোসেন বলেন, সেতুটির সংযোগ সড়ক না থাকায় পারাপার হতে চরম দূর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে সাইকেল, মোটর সাইকেল ও মাল বোঝাই ভ্যান গাড়ী ঠেলা দিয়ে এর উপর দিয়ে পার করতে হয়। সংযোগ সড়কবিহীন সরু এই সেতুটি পারাপারে অনেক সময় দূঘটনার শিকার হতে হয়।
এ বিষয়ে ভবানীপুর জি.এস. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান বলেন, এই সেতুটি খুবই জনগুরুত্বপূর্ণ। সংযোগ সড়ক না থাকায় সেতুটি দিয়ে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। অতি দ্রুত উক্ত সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে সাহাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু বলেন, বিষয়টি উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জনগণের দূর্ভোগের কথা বিবেচনা করে অতিদ্রুত বিষয়টি সমাধান করবেন এমটিই প্রত্যাশা করেন তিনি।
উপজেলা প্রকৌশলী মোঃ পারভেজ নেওয়াজ বলেন, ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে প্রতিনিয়ত হাজারো জনগণ চলাফেরা করছে। এটি দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ