• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। খরিপ মৌসুমে আউশ ধান চাষে দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
জনপ্রতি প্রতিটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১০কেজি পটাশ (এমওপি),ডিএপি ২০ কেজি ও আউশ ব্রি-৪৮ বীজ ধান ৫ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়। যা পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ৩শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায় ক্রমে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আাতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী,ইউপি চেয়ারম্যন মো: মানিক রতন,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ্ মো: আব্দুল কুদ্দুষ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল আলম ডাবলু,উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তার,পুলিশ পরিদর্শক মো: মাহামুদুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ