
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে শনিবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ধামইরহাট উপজেলার সদরে হাটের স্থানীয় কসায়েরা গরু জবাই করতে গেলে কষাই পট্টি টিন সেডের দোকানে হাটের পার্শ্ববতী এলাকার বাসিন্দা আঙ্গুরের ছেলে শাহীন (১৮) এর গলায় কাপড় পেচানো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকদের খবর দেয়। পরিবারের লোকজন জানান, গত শুক্রবার দুপুরে হোটেলে কাজ করা ওই যুবককে তার বন্ধুরা ডেকে নিয়ে যায় এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ী থেকে বেড়িয়ে গেলে আর ফিরে আসেনি। নিহতের পিতা আঙ্গুর ও তার বড় ভাই মন্টুর দাবী তার পরিচিত বন্ধুরাই তাকে পূর্ব শত্র“তার জের ধরে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশ ঝুলিয়ে রাখে। ধামইরহাট থানার পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়ন্ত তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি একরামুল হক সরকারের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব শত্র“তার জের ধরেই এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে বলে তিনি ধারণা করছেন। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি মামলা হয়েছে।