• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে আজ বুধবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে তিন শিশু। নিহতরা হচ্ছে- নগরীর সানকিপাড়া এলাকার আবুল বাশার রতনের ১০ বছর বয়সী শিশুপুত্র আহাদ, একই এলাকার নাছির উদ্দিনের সাত বছরের শিশু সায়েম, আরেকজন অজ্ঞাত।

ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা জানান, নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের পাশে পুরনো ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে আহাদ ও ফাহিমসহ পাঁচ বন্ধু। গোসলের এক পর্যায়ে তলিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা পাঁচ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ