• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনায় প্রাণ হারালেন ঢাবি অধ্যাপক নজরুল ইসলাম খান

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬২ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।

তিনি বলেন, অধ্যাপক ড. নজরুল ইসলাম খান রাত একটার দিকে মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া জানান, আজ বাদ জোহর উত্তরা সেক্টর-৩ জামে মসজিদে অধ্যাপক নজরুলের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেক্টর-৪ এর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এদিকে অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান ছিলেন জীব পরিসংখ্যান ও জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ এবং পাঠদানে পারদর্শী একজন শিক্ষক ও গবেষক। তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা বিস্তার ও গবেষণায় অবদানের জন্য গুণী এই অধ্যাপক স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ