• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর থেকে ধান কাটতে ৪৪ কৃষি শ্রমিক প্রেরণ

সিসি নিউজ ।। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশে চলছে “সর্বোক্ত লকডাউন”। এ সময়ে দেশের বিভিন্ন জেলায় ধান কাটতে কৃষি শ্রমিককে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। সে মোতাবেক নীলফামারীর সৈয়দপুর থেকে ধান কাটতে কৃষি শ্রমিক পাবনা ও নাটোরে পাঠানো হয়েছে ।

লকডাউনের কারনে দেশের সকল যানবাহন বন্ধ । এ অবস্থায় সোমবার (১৯ এপ্রিল) সৈয়দপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় ৩০ জন শ্রমিক মাইক্রোবাস যোগে পাঠানো হয়েছে। এ নিয়ে গত দুইদিনে ৪৪ জন কৃষি শ্রমিককে পাঠানো হলো।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, নাটোর ও পাবনাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চলছে ধান কাটার মৌসুম। কিন্তু ওইসব এলাকায় চলছে শ্রমিক সংকট। উত্তরাঞ্চলের ধানকাটা শ্রমিকই হচ্ছে একমাত্র ভরসা তাদের। কিন্তু ‘সর্বোক্ত লকডাউন’ থাকায় যানবাহন চলছে না। ফলে শ্রমিকরা কাজের সন্ধানে বের হতেও পারছেন না। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগ ধান কাটতে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয়।এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সংক্রান্ত আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ ও কৃষি বিভাগের কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ