• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রিক্সায় ঠাকুরগাঁও থেকে অসুস্থ্য সন্তানকে নিয়ে রংপুরে

সিসি নিউজ ।। অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় রিকশায় ঠাকুরগাঁও থেকে আসা অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ৯ ঘণ্টায় ১১০কিলোমিটার রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ সন্তানকে নিয়ে আসেন তারেক ইসলাম নামে এক বাবা।
আজ সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অসুস্থ শিশুটিকে দেখতে যান। এসময় তিনি জানান যে, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান শিশুটির চিকিৎসার সকল ব্যয় বহন করবেন। এসময় তিনি শিশুটির মাতার হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন।
এসময় তিনি আরও জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়মিতভিত্তিতে শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। শিশুটির চিকিৎসার বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ