• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধান কাটতে ডোমার ছাড়ছেন ১০ হাজার কৃষি শ্রমিক

ডোমার (নীলফামারী) প্রতনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলা হতে এবার প্রায় ১০ হাজার কৃষি শ্রমিক ধান কাটতে দেশের বিভিন্ন স্থানে যাবে। করোনা ভাইরাসের কারণে লকডাউনের এ সময়ে কৃষি শ্রমিকদের যাওয়া নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ, থানা পুলিশ ও উপজেলা প্রশাসন একসাথে কাজ করছে। সোমবার দুপুরে ১২ টি মাইক্রোবাসে করে ১৯৫ জন কৃষি শ্রমিক ধান কাটতে আত্রাই, নওগা, শান্তাহার ও নোয়াখালির উদ্দেশ্যে রওনা হয়।
কৃষি শ্রমিক নুরনবী ইসলাম (৩১) জানান, লকডাউনে কোন কাজ নাই। তাই আমরা এলাকার কর্মহীন যুবকরা একত্রিত হয়ে নওগা যাচ্ছি। আশাকরি ধান কেটে নিজের ও পরিবারের খরচ বাদে কিছুটা সঞ্চয় হবে।
কৃষি শ্রমিক সাজেদুল ইসলাম (৩৩) জানান, আমরা ১৬ জনের একটি দল আত্রাই রওনা হয়েছি। সেখানে তিন হাজার টাকা মজুরিতে প্রতি বিঘা জমির ধান কাটবো আমরা। প্রতিদিন প্রায় চার বিঘার মতো ধান টাকা যাবে। এতে একজনের প্রতিদিন সাত শত টাকার মতো আয় হবে। আর যার জমিতে ধান কাটবো, তিনিই আমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান জানান, ইউনিয়ন পরিষদের তালিকা ও উপজেলা প্রশাসনের সুপারিশ পত্র নিয়ে যেই কৃষি শ্রমিক আসছে। তাদের আমরা নিরাপদে যাওয়া ব্যবস্থা করে দিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, এবারে প্রায় ১০ হাজারের মতো কৃষি শ্রমিক দেশের বিভিন্ন স্থানে ধান কাটতে যাবে। কোন হয়রানী ছাড়াই কৃষি শ্রমিকদের নিরাপদে যাওয়ার সকল ব্যবস্থা আমরা করে দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ