• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পেশাদার মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে শেরে বাংলা সড়কে অভিযান চালিয়ে পেশাদার মোবাইল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। গ্রেফতার মোবাইল চোরের নাম নাঈম ইসলাম (২১)। সে উপজেলার সোনাখুলি ডালি খাতা পাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।
সৈয়দপুর থানার এসআই (নিরস্ত্র) মো. ওবাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে রোববার রাতে শেরে বাংলা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একজন পেশাদার মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মতে মোবাইল চুরির ব্যাপারে বিভিন্ন তথ্য তার কাছ থেকে উদঘাটন করা হয়েছে। সে জানায় এ চক্রের সাথে সৈয়দপুরের আরও দু’জন আছে। এরা হলো ওয়াপদা নতুন হাট এলাকার সনু ও গোলাহাট ক্যাম্প এলাকার ডার্লিং। এদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান সিসি নিউজকে বলেন, মোবাইল চোর চক্রের সদস্যকে গ্রেফতারে এসআই ওবায়দুর রহমানে নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চিহ্নিত পেশাদার চোরকে আটক করতে সক্ষম হয়। ওইদিনেই তাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ