• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিলমারীতে পুলিশের সহযোগিতায় দুধের শিশু ফিরে পেল আসল ঠিকানা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের চিলমারীতে নির্যাতনের স্বীকার হয়ে, মা যখন অসহায় দুধের শিশুর জন্য ছটপট করছিলেন তখন খবর পেয়ে, অসহায় মায়ের পাশে দাঁড়ালেন চিলমারী মডেল থানা পুলিশ। শিশুটিকে উদ্ধার করে ফিরে দিলেন মায়ের কোলে। মা ফিরে পেল দুধের শিশুকে আলোকিত হলো মায়ের কোল। চিলমারী থানা সূত্রে জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা খড়খড়িয়া হরিনার চর এলাকার মতিয়ার রহমানের মেয়ে মোছলেমার সাথে উপজেলার (বজরা তবকপুর) মজাইডাঙ্গা এলাকার সুরজামাল এর ছেলে সুজন মিয়ার সাথে বিয়ে হয় প্রায় আড়াই বছর আগে। প্রায় তিন মাস আগে তাদের কোল জুড়ে জন্ম নেয় একটি কন্যা সন্তান, নাম রাখা হয় সানজিদা আক্তার সুরভি ( ৩মাস)। প্রায় সময় তাদের দাম্পত্য জীবনে ঝগড়া হতো। কলহের জের ধরে ঘটনার দিন রবিবার দুপুরে ভাত রান্না করা কে কেন্দ্র করে। মোছলেমার উপর নেমে আসে অমানবিক নির্যাতন, এসময় তাকে চর/থাপর মেরে তার স্বামী বাড়ি থেকে বের করে দেয়। ভয়ে মোছলেমা তার বাবার  বাড়িতে চলে যায়, কিন্তু দুধের শিশুটিকে নিতে পারেনি। পরবর্তিতে চেস্টা করেও দুধের বাচ্চাকে উদ্ধার করে পারে না। তার বুকে বেদম যন্ত্রণা হতে শুরু করে। অবশেষে সোমবার রাত অনুমান ০৯.০০ টার সময় থানায় এসে ঘটনার বিষয় জানায়। তাৎক্ষনিক অফিসার ইনর্চাজ এর নির্দেশে  এসআই আব্দুর রহিম, এএসআই জিল্লুর রহমান,কং/২১৮ ফিরোজ মিয়া ও মহিলা কং/৯৬৪ সুমী আক্তার সহ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে চিলমারী মডেল থানা পুলিশ, দুধের শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করে। কথা হলে চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়,এবং শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরে দেয়া হয়। মা ও শিশু ২ জনেই এখন ভালো  আছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ