• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর ধানকাটা শ্রমিক বহনকারী মাইক্রোবাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত-১, আহত-৮

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টর ও মাইক্রোবাস সংঘর্ষে রবিউল ইসলাম (৫০) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরো ৮জন ধানকাটা শ্রমিক আহত হন। মঙ্গলবার রাতে জয়পুরহাট-হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব। নিহত রবিউল ইসলাম (৫০) নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

আহতরা হলেন- নিলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের শাহাজান আলীর ছেলে সাহেব আলী (৩৮) একই গ্রামের আমির উদ্দিনের ছেলে রফিকুল (৪০), আবুল কাশেমের ছেলে নুরু হক (৫০), মনির উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন (৪৫), নূর হোসেনের ছেলে সুরুজ্জামান (৩৮), আব্দুল হকের ছেলে জিয়াউল হোসেন (৩৫), আব্দুল হান্নানের ছেলে খালেক (৩৮), আয়েন উদ্দিনের ছেলে নয়ন (৩৫)।

ওসি জানান, নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ এলাকা থেকে একটি মাইক্রোবাসে বেশ কয়েকজন ধানকাটা শ্রমিক নওগাঁর আত্রাই উপজেলার উদ্দেশে যাচ্ছিলেন। পথে পাঁচবিবির জিয়ার মোড়ে হিলিগামী বালু বোঝায় ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম নামে এক ধানকাটা শ্রমিক মারা যান।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ