• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভ্যন্তরীণ রুটে শুরু হলো ফ্লাইট চলাচল

সিসি নিউজ ।। কক্সবাজার ছাড়া দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আজ বুধবার (২১ এপ্রিল) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম জানান, সকাল থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশালে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। কোনো ফ্লাইট বাতিল হয়নি।

এ ছাড়া বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার জানিয়েছে, তারাও সকাল থেকে চট্টগ্রাম, যশোর ও সৈয়দপুরে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া প্রস্তুতি চলছে সিলেটের উদ্দেশে একটি ফ্লাইট ঢাকা ছাড়ার।

জানা গেছে, বিমানবন্দরে সামাজিক দূরত্ব বাজায় রাখার পাশাপাশি কেবিন ক্রু ও যাত্রীদের মাস্ক, গ্লাভস ও ফেসশিল্ড পরতে হচ্ছে। এ ছাড়া উড়োজাহাজের পেছনের এক সারি আসন খালি রাখা হচ্ছে।

গতকাল মঙ্গলবার রাতে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী জিয়া উল কবির স্বাক্ষরিত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এসংক্রান্ত আদেশ জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ