বগুড়া: বগুড়ার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের ১৫টি কক্ষে সংঘটিত রহস্যজনক অগ্নিকান্ডে কক্ষগুলির বেঞ্চ চেয়ার টেবিল পুড়ে গেছে। শনিবার সন্ধ্যায় সংঘটিত এই অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে স্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে। রবিবার থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার জন্য এটিও বগুড়ার অন্যতম পরীক্ষা কেন্দ্র হওয়ায় অগ্নিকান্ডের খবরে সংশ্লিষ্ট পরিক্ষার্থী ও তাদের অভিবাবকরা চরম উদ্বেগ উৎকন্ঠায় থাকলেও যথারীতি পরীক্ষা চলবে, পরীক্ষা গ্রহণে এজন্য কোন সমস্যা হবেনা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অগ্নিকান্ডের এই ঘটনাটিকে মহল বিশেষের পরিকল্পিত নাশকতা বলেও দাবি করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হায়দার আলী ।