• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাংবাদিকের মদদপুষ্টে জমি দখলের চেষ্টা, এলাকাবাসীর মানববন্ধন

তাফহীমুল ইসলাম, দিনাজপুর।।  দিনাজপুর পৌরসভার হিসাবরক্ষক  আব্দুর রাজ্জাকের সম্পত্তি প্রতিবেশি ফরহাদ হোসেন তার এক সাংবাদিক পরিচয় ভাইয়ের মদদপুষ্টে  অবৈধভাবে জবর দখলের অভিযোগ তুলে জমি রক্ষার দাবিতে  সংবাদ সস্মেলন ও মানববন্ধন  করছেন তিনি। শুক্রবার সকাল ১১ টায় জমির সামনে রাস্তায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, দিনাজপুর জেলার বিরল থানার মুরাদপুরের ডাঙ্গাপাড়ার মুরাদপুর মৌজার ৪১১ দাগের ৫৪ শতাংশ জমি পৈত্রিক সম্পত্তির মালিক  আমার পিতা আশরাফ আলী, চাচা মাঝাহারুল ইসলাম, মতিয়ার রহমান। ব্রিটিশ, পাকিস্তানি এবং বর্তমান মাঠ জরিপসহ খাজনা-খারিজ সবকিছুই আমাদের নামে। অথচ  মৃত আব্দুল মালেকের ছেলে ফরহাদ হোসেন অবৈধভাবে জবর দখল করতেছে। ফরহাদ হোসেন শহরের সন্ত্রাসী গুন্ডা বাহিনীর দ্বারা আমাদের বেদখল করার অপচেষ্টায় তারা মরিয়া হয়ে ওঠে এবং আমাকে প্রাণে মেরে ফেলবে এবং লাশ গুম করে ফেলবে মর্মে নানা ভয়-ভীতি প্রদর্শন করে। তারা জমি নিজেদের বলে দাবি করেন। যার ফলে ২০২১ সালের ২৫ মার্চ বিরল থানায় একটি জিডি করা হয়। যার  জিডি নম্বর-১২৬২।
এদিকে, থানায় জিডি করার পর ফরহাদ হোসেন আবার হুমকি-ধামকি দিয়ে থাকেন। আবারো আমরা আইনের স্ররণাপন্ন হয় আদালতে একটি পিটিশন মামলা দায়ের করি । যার নং-৬৭/২০২১। তারপরও নির্মাণ কাজে বাধা দিতে আসলে আবার আমরা বিরল থানায় অভিযোগ দাখিল করি। অভিযোগ দাখিল করলে তদন্ত কর্মকর্তা আমাদের উভয়কে শুনানির জন্য ৬ এপ্রিল তারিখে থানায় হাজির হতে বলেন। কিন্তু তারা কেউ হাজির হননি। আবার আমাকে বিবাদী করে স্থানীয় ৭ নং বিজোড়া ইউপি পরিষদে গ্রাম্য আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ করেন আমি উপস্থিত হলেও তারা কেউ সেখানে উপস্থিত হননি।
গত ১৬ এপ্রিল আমরা আমাদের বৈধ জমিতে নির্মাণ কাজ করার সময় অতর্কিতভাবে আলম বিহারী হাতে লোহার রড দিয়ে প্রবেশ করে আমাকে মারার উদ্দেশ্যে। আদম বিহারী আমাকে রোড দিয়ে আঘাত করতে চাইলে নির্মাণ শ্রমিক সাদ্দাম হোসেন এগিয়ে এলে তার হাতে মথায় আঘাত লাগে। আমার চিল্লাচিল্লি শুনে পরিবারের লোকজন সবাই দৌড়ে আসলে আমার ছোট ভাই হাসানুর রহমান, আমার স্ত্রী রেজিয়া খাতুন, আমার বড় ভাবী মারুফা বেগম, চাচা কাশেম ও ছোট ভাই রাকিব গুরুত্বর আহত হয়। তাদের এক সাংবাদিক পরিচয়ে ভাই অন্যের জমি দখল করতে তাদের উৎসাহিত করে। অতি উৎসাহি ওই সাংবাদিক পরিচয়ে মদদপুষ্ট সন্ত্রাসীরা অবৈধভাবে আমাদের দামাইল মৌজা ৪২০ দাগের ১০.৫ শতক জমি জবর দখল করে নেয়। এ বিষয়ে বিরল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৩/৮৭। বর্তমানে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, বিরল, দিনাজপুর এ একটি উচ্ছেদ মামলা ঋজু করা হয়। তার নং-৩৯/২০২১।
মানববন্ধনে তিনি আরো জানান, গত ১৯ এপ্রিল ফরহাদ হোসেন আমার বিরুদ্ধে “ভূমিদস্যু, সন্ত্রাসী হামলার বিচার , হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন করে। আসলে তাদের বৈধ কোন কাগজপত্র নেই শুধুমাত্র আমাদের হয়রানি এবং আর্থিক ক্ষতির করায় তাদের মূল উদ্দেশ্য। ফরহাদ হোসেন যে সমস্ত তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। তারা আমাদের উপর সন্ত্রাসী গুন্ডা সহ আমাদের মারপিট করে ও কাজে বাধা প্রদান করতে আসে এবং উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পুলিশের গ্রেপ্তার আতঙ্ক সহ তাদের সন্ত্রাসী গুন্ডাপান্ডার ভয়ে আমাদের পরিবারের ছেলে মেয়ে নারীসহ সবাই আতঙ্কে দিনযাপন করছি।
এ বিষয়ে এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়, আমাদের দেখা মতে এই জমি আশরাফ আলী ও তার ভাইয়েরা বহুদিন যাবত ভোগদখল করে আসছে। কিছুদিন আগে তারা জমিতে সীমানা প্রাচীর দিলে ফরহাদ হোসেনের পরিবার বাধা প্রদান করে এবং তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। আমরা এর শান্তিপূর্ণ ও সুষ্ঠু বিচার দাবি করে বিবাদ নিষ্পত্তি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ