• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে একটি বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৩ এপ্রিল) সকালে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ঠাঠারিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসি ও পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা ওই গ্রামের ওয়াজেদ আলীর ইউক্যালিপটাস গাছের বাগানে মরদেহটি পরে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় রুকিন্দিপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আহসান কবির এ্যাপ্লব বলেন,‘মরদেহ’র গলায় কাঠের মালা পরা আছে। এ থেকে মনে হচ্ছে নিহত ব্যক্তি সনাতন ধর্মাবলম্বীর।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান বলেন,‘অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরনের কাপড় ও স্যান্ডেল স্বাভাবিক ছিল। পকেটে টাকাও ছিল। মরদেহ’র পাশে ১০০ এম.এল তিনটি মার্শাল নামের কীটনাশকের খালি বোতলও পাওয়া গেছে। তিনি বলেন,জামালগঞ্জ বাজারের আব্দুর রব নামের একজন কীটনাশক ব্যবসায়ী জানিয়েছেন গতকাল তার দোকান থেকে মৃত ব্যক্তি নিজেই মার্শাল নামের কীটনাশকের তিনটি বোতল কিনেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ