• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে ২০ বীরাঙ্গনা পেল খাদ্য ও অর্থ সহায়তা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলার ২০ জন বীরঙ্গনা করোনাকালীন খাদ্য ও নগদ অর্থ সহায়তা পেয়েছে। শনিবার (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগার মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইতিহাস বিভাগের ডিন ড. আবু মোঃ দেলোয়ার হোসেনের পাঠানো খাদ্য ও অর্থ বিতরন করা হয়। এসময় বীরমুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আওরঙ্গজেব করিম, সংগঠনের জেলা সমন্বয়কারী আল-আমীন হোসান, সাংবাদিক সাখাওয়াত আমীন প্রমূখ উপস্থিত ছিলেন।
সংগঠনের জেলা সমন্বয়কারী আল-আমীন হোসান জানান, প্রত্যেককে ১০ কেজি চাল ও পাঁচ শত টাকা সহায়তা করা হয়েছে। এরআগে জেলার ৩২ জন বীরঙ্গনাকে কম্বল, খাদ্য সামগ্রী, নগদ টাকা সহায়তা করা হয়েছিল। বীরঙ্গনারা রাষ্ট্রিয় স্বীকৃতি ও সুযোগ-সুবিধা না পাওয়া পর্যন্ত তাদের সহায়তার কার্যক্রম চলবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ