• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে ফের অক্সিজেনের অভাবে ৫ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ।। অক্সিজেনের অভাবে ভারতে ফের ৫ করোনা রোগীর মৃত্যু হয়েছে। হরিয়ানার হিসারে এই ঘটনা ঘটার পর মৃতদের স্বজনরা হাসপাতালের বাইরে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ।

অক্সিজেনের জোগানে ঘাটতি দেখা দেওয়াতেই রোগীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবারের লোকজন। মৃতদের মধ্যে এক জনের ভাই অভিযোগ করেন যে, অন্য হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে এনে দিয়েছিলেন তিনি। তারপরও তার ভাইকে অক্সিজেন দেয়া হয়নি। খবর আনন্দবাজারের

এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে তৃতীয় বার হরিয়ানায় অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ সামনে এল। রবিবার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়। রাজধানী চণ্ডীগঢ় থেকে ৩৩০ কিলোমিটার দূরে রেওয়ারির একটি হাসপাতালেও প্রাণ হারান ৪ করোনা রোগী। দু’ক্ষেত্রেই অক্সিজেনে ঘাটতির অভিযোগ রয়েছে। ওই দুই ঘটনায় জেলা প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে।

গোটা দেশের মতো হরিয়ানাতেও কোভিডের ব্যাপক প্রভাব পড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১০ হাজারেরও বেশি মানুষের শরীরে। তার মধ্যেই একাধিক জায়গা থেকে অক্সিজেনে ঘাটতির অভিযোগ উঠে আসছে। রবিবারই এ নিয়ে জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব বিজয় বর্ধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ