• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে গরু চোরকে গনপিটুনী থেকে রক্ষা করতে গিয়ে….

জয়পুরহাট প্রতিনিধি ।। চুরি, ছিনতাইয়ের পর এবার গরু চুরি করে ধরা পরে বিক্ষুব্ধ জনতার হাতে গনপিটুনী থেকে ওই গরু চোরকে উদ্ধার করে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউপি সদস্য রফিকুল ইসলামসহ ক’ জন যুবক ফেঁসে গেছেন বলে অভিযোগ করেন এলাকাাসী। ওই গরু চোরকে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যকে পুলিশ গ্রেফতার করলেও নির্যাতনের প্রমান না হওয়ায় আদালত তকে জামিনে মুক্ত করে ।

জয়পুরহাট সদর উপজেলার দাদরা ফুল পুকুর গ্রামের আদিবাসী উপেন চন্দ্রের স্ত্রী মিনতী রানী অভিযোগ করেন, গত শুক্রবার গ্রামের মাঠে তিনি ২টি গরুর বাছুরকে ঘাস খাওয়ানোর জন্য বেধে রেখে আসেন। দুপুরে গ্রামের সবাই মসজিদে যাওয়ার পর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ধারকী পাথারপাড়া গ্রামের তোতা মিয়া ওই দু’টি গরুর বাছুর চুরি করে নিয়ে যান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রফিকুলকে জানালে তিনি তার লোকজন দিয়ে বিভিন্ন স্থানে সন্ধ্যান করার এক পর্যায়ে গরু চোর তোতার শ্বশুর বাড়ি থেকে গরু দু’টি উদ্ধার করেন।

দাদরা ফুল পুকুর গ্রামের সাবলু হোসেন, একই গ্রামের আমজাদ হোসেন, মাটিয়াল গ্রামের নজরুল ইসলাম, চক দাদরা মানক্যার পাড়া গ্রামের রায়হান আলীসহ এলবাসীরা জানান, বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে বিক্ষুব্ধ এলাকাবসী তোতা মিয়া ধরে গনপিটুনী দিতে থাকেন। এ অবস্থায় খবর পেয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম, জুয়েলসহ ৫/৬ জন যুবক এসে আাহত তোতাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসাপাতালে ভর্তি করে বিষয়টি পুলিশকে খবর দেন।

এই ঘটনার পর ইউপি সদস্য রফিকুলের প্রতিপক্ষ দল তাকে ভোটে হারাতে না পেরে এবার প্রতিশোধ নিতে তোতার স্ত্রী ডলি বেগমকে বাদী করে ইউপি সদস্যসহ তার কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা করেন বলেও অভিযোগ এলাকাবাসীদের।

ইউপি সদস্য সহ একই গ্রামের জুয়েল,আবু খয়ের, নিজামসহ ইউপি সদস্যের কর্মীরা অভিযোগ করে বলেন, তাদের ফাঁসাতেই তোতা নির্যাতনের মিথ্যা নাটক সাজানো হয়েছে।

ইউপি সদস্য রফিকুলসহ এলাকাবাসীরা বলেন, তোতা গরুর বাছুর ২টি চুরি করে ক্ষেতলাল উপজেলার কেষ্টপুর গ্রামে তার শ্বশর বাড়িতে রেখে আসে।

তোতার শ্বশুর আয়েজ উদ্দিন বলেন, ‘আমার মেয়ে জামাই তোতা মিয়া আমাকে ২টি গরুর বাছুর দিয়ে সেগুলো লালন পালন করার কথা বলেন, এসব যে চুরি করা গরু তা জানি না বাবা।’

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এক এম আলমগীর জাহান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ