• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাবনায় এসপির হাতে গাঁজাসহ আটক এসআই

সিসি নিউজ ডেস্ক ।। ১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানার এসআই ওছিম উদ্দিনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে পাবনার পুলিশ সুপার তাকে হাতেনাতে গাঁজাসহ থানা কম্পাউন্ড থেকে আটক করেন। আজ বুধবার বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় পাবনা সদর থানায় কর্মরত এসআই ওছিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান হয়েছে।

পুলিশ জানায়, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গোপন সূত্রের মাধ্যমে গত সোমবার জানতে পারেন, সদর থানার এসআই ওছিমের কাছে বেশ কয়েক কেজি গাঁজা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পুলিশ সুপার সদর থানায় গিয়ে এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেটে তল্লাশি চালায়। সেখান থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং এসআই ওছিমকে আটক করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এ ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়া অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়াও অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রধানের কঠোর নির্দেশনা নিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক বিচারের মুখোমুখি তাকে হতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ