• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে জামা-জুতা-ব্যাগ কেনার টাকা

সিসি নিউজ ডেস্ক ।। ২০২০-২১ অর্থবছরে প্রাথমিকের শিক্ষার্থীদের তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির টাকা ও কিট অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা একসঙ্গে দেওয়া হবে এবং কিট অ্যালাউন্সের টাকা দিয়ে ছাত্রছাত্রীরা জামা, জুতা ও ব্যাগ কিনবে।

বুধবার (২৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধান শিক্ষকরা ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদে পিইএসপি পোর্টালে ২৫ মে পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন। আর অচিরেই সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে চলতি অর্থবছরের ১ম ও ২য় কিস্তির টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প।

বুধবার (২৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আদেশে বলা হয়েছে, ২০২০-২০২১ অর্থবছরের ৩য় ও ৪র্থ কিস্তির উপবৃত্তির টাকা যথাসময়ে বিতরণের জন্য উপবৃত্তি প্রকল্পভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আগামী ৯ মে থেকে ২৫ মে পর্যন্ত পিইএসপি পোর্টালে প্রয়োজনীয় তথ্য (কিট এলাউন্সের কিস্তিভিত্তিক চাহিদা এন্ট্রি করণে বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হলো। নগদ কর্তৃপক্ষ আগামী ৯ মের আগেই পিইএসপি পোর্টাল উন্মুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

করোনার মধ্যে প্রাথমিকের উপবৃত্তি বিতরণের এই প্রকল্প বন্ধ ছিল প্রায় এক বছর। পরে গত ডিসেম্বরে ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চুক্তির তিন মাসের মধ্যে প্রায় দেড় কোটি শিক্ষার্থী ও তাদের মায়ের তথ্যসহ ডাটাবেজ তৈরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ