• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামায়াতকে সহায়তার অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক

Arrestনিউজ ডেস্ক: রাজশাহীতে জামায়াতকে সংগঠিত ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।  আটককৃত ব্যাংক কর্মকর্তার নাম আবুল কাশেম।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগরীর উপকণ্ঠ রায়পাড়া এলাকা থেকে তাকে আটক করে। তিনি সোনালী ব্যাংক রাজশাহী রেলওয়ে শাখায় অফিসার (ক্যাশ) পদে কর্মরত।
আটকের সময় আবুল কাশেমের ব্যাগ তল্লাশি করে জামায়াতের লিফলেট ও গোলাম আজমের লেখা বই উদ্ধার করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুর রহমান ভুইয়া জানান, আবুল কাশেম সোনালী ব্যাংকে চাকরির পাশাপাশি দীর্ঘদিন থেকে জামায়াতের পক্ষে প্রচারণা চালাচ্ছেন ও কর্মীদের সংগঠিত করছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রায়পাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আবুল কাশেমের বিরুদ্ধে রাজশাহীতে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ইন্ধনের অভিযোগ রয়েছে। তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।    রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ