• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ঘৃণাই করতোয়া নদীর খনন কাজ উদ্বোধন করলেন সচিব

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরের ঘৃণাই করতোয়া নদীটির খনন কাজ শুরু হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে খনন কাজের উদ্বোধন করেন।

ঘৃণাই করতোয়া নদীটির উৎপত্তি সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের দলবাড়ি বিল থেকে। ৮৩ কিলোমিটার দৈর্ঘ্য এ নদীটি রংপুর-দিনাজপুর জেলার সীমানা। সৈয়দপুর থেকে উৎপত্তি হয়ে পার্বতীপুর, বদরগঞ্জ, মিঠাপুকুর ও নবাবগঞ্জ সীমানা দিয়ে নবাবগঞ্জের ভোটারপাড়া নামক স্থানে মূল করতোয়া নদীর সাথে মিলিত হয়েছে।

এক সময়ের খরস্রোতা ঘৃণাই করতোয়া নদীটি এখন সংকীর্ণ হয়ে মৃতপ্রায়। ৬৪ জেলার অভ্যন্তরস্ত ছোট নদী, খাল ও জলাশয় পূণঃখনন প্রকল্পের আওতায় এ নদীটি খনন কার্যক্রম শুরু হয়েছে। নদী প্রথম অংশের ৩৫ কিলোমিটার খননের ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৫ লাখ টাকা। যা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে কার্য সম্পাদন হবে। মেসার্স নিয়াজ ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান খনন কাজটি করছেন।

উদ্বোধন শেষে সচিব কবির বিন আনোয়ার গণমাধ্যমকে বলেন, ম্যানেজমেন্টের অভাবে আমরা উপরিভাগের পানি ধরে রাখতে পারি না। অথচ আল্লাহপাক অনেক দিয়েছেন। মূলত এই খনন কাজ হবে ইরিগেশন, নৌপথ খুলে দেয়া, গ্রাউন্ড ওয়াটার রিচার্স করা, মাছ চাষ, প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলা। আমি মনে করি এটাই ডেল্টা প্লানের ফাউন্ডেশন।

খনন কাজের উদ্বোধনের সময় জাতীয় সংসদ সদস্য আদেলুর রহমান আদেল, চীফ ইঞ্জিনিয়ার জ্যোতি প্রসাদ ঘোষ, তত্ত্বাবোধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, সৈয়দপুর পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম ও পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ