• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লকডাউনের কারণে পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাস মহামারির কারণে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পেছানোর চিন্তা চলছে বলে জানা গেছে। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি এ বিষয়ে এখনো সিদ্ধান্ত না নিলেও পরীক্ষা পেছানোর বিষয়ে ভাবা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে এ বিষয়ে বৈঠক এবং সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে চলমান লকডাউন আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা ঈদুল ফিতর পর্যন্ত বাড়তে পারে, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদনের সময় লকডাউন শেষ হওয়ার পর আরো ১০ দিন পর্যন্ত থাকবে।

আবেদনের সময় বাড়ানোর ফলে ভর্তি পরীক্ষা আয়োজনের সামগ্রিক কাজও পিছিয়ে যাবে। এক্ষেত্রে পরীক্ষা পেছানো ছাড়া বিকল্প থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিচয় প্রকাশ না করার শর্তে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একজন সদস্য জানিয়েছেন, প্রাথমিক আবেদন শেষ হওয়ার পর চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। এই কার্যক্রম শেষ হবে জুন মাস নাগাদ।

এরপর প্রশ্ন প্রণয়ন, প্রশ্ন ছাপা, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রশ্ন নিয়ে যাওয়াসহ আরও অনেক কাজ রয়েছে। চলমান লকডাউনের কারণে এসব কাজগুলো করা সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত সময় ভর্তি পরীক্ষা আয়োজন প্রায় অসম্ভব বলে মনে করছেন পরীক্ষা আয়োজক কমিটির এই সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে ১৯ জুন ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। আমাদেরও হয়তো তেমন কোনো সিদ্ধান্তই নিতে হবে। লকডাউন থাকায় পরীক্ষা সংক্রান্ত অনেক কাজ করা সম্ভব হচ্ছে না। আমরা খুব শিগগিরই এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ