• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিয়ের পিড়িতে বসা হলো না কবিনুরের

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ।। বিয়ের পিড়িতে বসা হলো না এক কৃষি শ্রমিকের। ফসল ঘরে তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে আজ শনিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী উত্তরপাড়া গ্রামে। রাতে পার্শ্ববতী বালাপাড়া গ্রামে সে বিয়ের পিড়িতে বসার দিন ধায্য ছিল।

বজ্রপাতে মৃত্যু ব্যক্তি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী উত্তরপাড়া গ্রামের মোকতার হোসেনের পুত্র কবিনুর রহমান ওরফে মাহেল (২৬)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী উত্তরপাড়া গ্রামের কবিনুর রহমান (মাহেল) আরও ৩ জন শ্রমিকসহ ধান কাটতে যায়। এসময় হালকা ঝড়ো বাতাসসহ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাত হলে ওই কৃষি শ্রমিকসহ চার জন গুরুত্বর আহত হয়। বজ্রপাতে আহতদের দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহেলকে মৃত ঘোষণা করে। অন্য আহতদের মধ্যে একই গ্রামের মৃত্যু মফেল উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৪৫), মজিদুল ইসলামের পুত্র স্বাধীন ইসলাম (৩২) ও খোটেয়া মামুদের পুত্র নাজমুল ইসলামকে (৩৬) কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে রফিকুল ইসলাম ও নাজমুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর কর হয়।

পুটিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়েম লিটন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে কবিনুর রহমান (মাহেল) ধান কাটতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। রাতে তার বিয়ে সম্পন্ন হওয়ার দিন তারিখ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ