• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলো ১৩০ পরিবার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। নওগাঁর আত্রাইয়ে অসহায়, দুঃস্থ ও কর্মহীন একশত ত্রিশ পরিবার পেলো প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপহার। ঈদ শুভেচ্ছা পেয়ে খুশি সুবিধাভোগীরা।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপহার সামগ্রী তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম উপস্থিত ছিলেন।

জানা যায়, মুজিব বর্ষ এবং মহামারী করোনা ভাইরাস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আত্রাইয়ে এক’শ ত্রিশ পরিবারকে উপহার স্বরুপ ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই ও ১ টি সাবান দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা উপহার একশত ত্রিশ পরিবারকে দেয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ