• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানুষের শরীরে জিংকের চাহিদা মেটাবে ব্রি ধান-৭৪

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে বায়োফর্টিফাইট জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে হারভেষ্টপ্লাস প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ মাঠ দিবসটির আয়োজন করে।

দিবসটিতে নীলফামারী জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা চৌধুরী আবু আলা মওদূদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জোড়াবাড়ী ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো: আনিছুজ্জামান। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মেহেদী হাসান, আরডিআরএস বাংলাদেশের কৃষি কর্মকর্তা কৃষিবীদ অনুপ কুমার ঘোষ, নীলফামারী ইউনিটের কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো মোহিদুল ইসলাম সহ শতাধীক কৃষক ও কৃষানী।

মাঠ দিবসে জানানো হয়,  জিংকের অভাবে ডায়রিয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, টাক সমস্যা, খাটো হওয়া, মাতৃত্বজনিত সমস্যা এবং নিউমোনিয়া দেখা দেয়। জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ ধান মানুষের জিংকের চাহিদা পূরণ করবে। এ ধানে ব্লাস্ট রোগ আক্রমণ করতে পারে না। হেক্টরে ছয় মেট্রিন টন ধান উৎপাদন হয়।  মাঠ দিবসে কৃষকদের জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ চাষে উৎসাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ