• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে এক্সাভেটর দিয়ে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা 

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে এক্সাভেটর মেশিন দিয়ে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মঙ্গলবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই গ্রামের গিয়াস উদ্দিন মাস্টারের ছেলে তার পুকুর খনন করতে এক্সাভেটর মেশিন দিয়ে মাটি কাটা শুরু করে। গভীর করে খনন করায় আশেপাশের ফসলী জমির ক্ষতির আশঙ্কায় মালিকরা নিষেধ করলেও কর্ণপাত না করায় তারা বাধ্য হয়ে উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান।
পরে তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং এক্সাভেটর মেশিন মালিক সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়ার মোঃ আজগরের ছেলে শাহিনকে ৫০ হাজার জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গভীর করে পুকুর খনন করায় বালু ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী এক্সাভেটর মেশিন ব্যবহারকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ও বোতলাগাড়ী ইউনিয়নের সর্বত্রই এক্সাভেটর মেশিন দিয়ে পুকুর খনন করাসহ ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে। আর এসব মাটি নেয়া হচ্ছে স্থানীয় ইটভাটাগুলোতে। এক্ষেত্রে সহযোগিতা করছে ট্রাক্টর ও ট্যাঙ্কলরি শ্রমিক সমিতি নামে একটি সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ