• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইভটিজিং থেকে বাঁচতে স্কুলছাত্রীর বিষ পান, ৭ বখাটে গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আটি গ্রামের সনাতন ধর্মের নবম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৪) ইভটিজিংয়ের অত্যাচার সহ্য করতে না পেরে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ওই স্কুলছাত্রীকে গত রাত দুটার সময় তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর ক্ষেতলাল উপজেলার আটি গ্রাম থেকে সাত বখাটেকে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল।
আটককৃতরা হলো- ক্ষেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামের হেলাল হোসেনের ছেলে সিহাব (১৯) একই গ্রামের হাসমত আলীর ছেলে জহুরুল ইসলাম (১৯), ইসলামপুর গ্রামের ইব্রাহিম হোসেনেরে ছেলে মোমিন (১৮) রামপুরা গ্রামের আক্কাস আলীর আশরাফুল ইসলাম (১৯) খলিলুর রহমানের ছেলে লিটন হোসেন (১৯) সুর্য্যবান গ্রামের আজিমুদ্দিন ইমন হোসেন,(১৮) আটিগ্রামের শামছুল হকের ছেলে সাজ্জাদুল (১৯) ।
এ ব্যপারে জানতে চাইলে ওসি নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার পথে সিহাব নামে এক বখাটে যুুবক ওই স্কুলছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো। স্কুল ছাত্রীর অভিভাবক বার বার ওই বখাটে কে সতর্ক করে দেওয়ার পরও গতকাল মঙ্গলবার দুপুরে ওই স্কুলছাত্রী বাড়ীর সামনে যখন তার মাকে ধান-সিদ্ধ শুকানোর কাজে সহযোগিতা করছিলেন সে সময় বখাটে সিহাবসহ তার সাত জন সহযোগী ওই স্কুল ছাত্রীকে যৗনহয়রানী করা সহ তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রীটির আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে আসলে ওই বখাটেরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা ক্ষেতলাল থানায় একটি মামলা করেছেন। থানায় জিজ্ঞাসা শেষে আটকৃতদের আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ