• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউনাইটেড খানসামা’র উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। ঢাকাস্থ খানসামা উপজেলাবাসীদের সংগঠন ইউনাইটেড খানসামা’র উদ্যোগে দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

বুধবার (৫মে) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া দারুল হাদিস হাফেজিয়া ক্বারীয়ানা ও এতিমখানা মাঠে কর্মসূচীর উদ্বোধন করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ঈদ উপহার সামগ্রী বিতরণ উপ-কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট সোয়েব হোসেন সিজু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ও রাশেদ মিলন, সদস্য মাসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক শেখ নেছারুল ইসলাম এবং ইউনাইটেড খানসামা’র স্বেচ্ছাসেবকগণ।

এই কর্মূসচীর আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে এক হাজার নারী-পুরুষের মাঝে শাড়ী ও লূঙ্গী বিতরণ করা হবে।

এছাড়াও এদিন কুমড়িয়া দারুল হাদিস হাফেজিয়া ক্বারীয়ানা ও এতিমখানায় এতিমদের সাথে ইফতার মাহফিল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ