• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিশুদের নিয়ে বাজারে আসায় জরিমানা

সিসি নিউজ ডেস্ক ।। গাজীপুরের কাপাসিয়ায় করোনা মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে কাপাসিয়ার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে শিশু নিয়ে বাজারে আসায়, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা। এ সময় সবাইকে স্বাস্থ্য সচেতন থাকা এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান ইউএনও।

ইউএনও বলেন, যেখানে করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ সেখানে ছোট শিশুদের নিয়ে বাজারে কী করে আসেন? এখন থেকে শিশু নিয়ে যারা বাজারে আসবে তাদেরকে জরিমানার আওতায় আনা হবে।

তিনি বলেন, সরকারি নির্দেশনার প্রেক্ষিতে সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ