• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় করোনা যোদ্ধা কনস্টেবল নাজমুল হোসেন স্মৃতি লাইব্রেরীর ভিত্তি স্থাপন

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) ।। করোনায় মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল মোঃ নাজমুল হোসেন স্মরণে দেশের প্রথম দিনাজপুরের খানসামা থানায় “করোনা যোদ্ধা কনস্টেবল নাজমুল হোসেন স্মৃতি লাইব্রেরী”র ভিত্তি স্থাপন করা হয়েছে।কনস্টেবল নাজমুল হোসেন উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামের সন্তান। তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। ২০২০ সালের ১৬ অক্টোবর গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের একাউন্টিং শাখায় কমর্রত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শুক্রবার (০৭ মে) সকালে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেনের পরিকল্পনা ও উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় থানা চত্বরে এই লাইব্রেরীর ভিত্তি প্রস্থর স্থাপন করেন কনস্টেবল মোঃ নাজমুল হোসেনের বাবা মোঃ শরিফউদ্দীন ও ৬ বছর বয়সী ছেলে সোয়েব জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি শেখ কামাল হোসেন, ওসি (তদন্ত) মোঃ মমিনুজ্জামান, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, কনস্টেবল মোঃ নাজমুল হোসেনের মা মোছাঃ নুরনেহার খাতুন, স্ত্রী শারমিন আক্তার লাভলী, ১০ বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার সাথী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ