সিসি নিউজ ।। জাতীয় পার্টি সৈয়দপুর পৌর শাখার সদস্য সচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন মো. আলতাফ হোসেন। আজ রোববার (৯ মে) দুপুরে তিনি জেলা কমিটির আহবায়ক বরাবরে আবেদন পত্র প্রেরণ করেছেন বলে তিনি সিসি নিউজকে জানিয়েছেন।
আবেদন পত্রে ইস্তফার কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় পদ পদবী পরিচালনা অসম্ভবের কথা উল্লেখ করেছেন। তবে পত্রে একজন সাধারণ সদস্য হিসেবে দলীয় কর্মসূচীতে নিজেকে সম্পৃক্ত রেখে দলকে এগিয়ে নেয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।
উল্লেখ্য যে, এর আগে জাতীয় পাটির সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পাটি সৈয়দপুর উপজেলা শাখার একটি সূত্র সিসি নিউজকে জানান, ২/১ দিনের মধ্যে অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মীও পাটির পদ-পদবী থেকে পদত্যাগ করবেন।