• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জাতীয় পাটির দলীয় পদ থেকে পদত্যাগের হিড়িক!

সিসি নিউজ ।। জাতীয় পাটি সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা এবং এর অঙ্গ সংগঠনের ১১জন নেতা দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করেছেন। ওইসব নেতা তাদের পদত্যাগের আবেদন জাতীয় পাটি নীলফামারী জেলা শাখার আহবায়কের বরাবরে প্রেরণ করেছে। গত ২৪ ঘন্টায় (৯ মে) এ পদত্যাগের ঘটনার খবর এখন সৈয়দপুরে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

দলীয় পদ থেকে পদত্যাগ চেয়ে আবেদনকারী হলেন জাতীয় পাটি সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক ও যুগ্ম আহবায়ক ডাঃ সুরত আলী বাবু, সৈয়দপুর পৌর কমিটির সদস্য সচিব মো. আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক সামসুদ্দিন অরুন ও রাকিব খান, জাতীয় যুব সংহতির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি মো. রওশন মাহানামা ও সাধারন সম্পাদক মো. ওবায়দুর রহমান (ভুট্টু), জাতীয় স্বেচ্ছাসেবক পাটি সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক মো. শফিউল আলম (সুজন), জাতীয় স্বেচ্ছাসেবক পাটি সৈয়দপুর পৌর শাখার আহবায়ক মো. খোরশেদ আলম ও সদস্য সচিব মনোয়ার হোসেন মুকুল চৌধুরী এবং জাতীয় শ্রমিক পাটি সৈয়দপুর পৌর কমিটির আহবায়ক মো. মনসুর আলী।

জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার আহবায়ক বরাবরে পাঠানো পত্রে পদত্যাগের কারণ হিসেবে তারা ব্যক্তিগত ব্যস্ততা, নানাবিধ সমস্যা সংকট ও দলীয় হাইকমান্ডের বিতর্কিত কারণে দলীয় পদ পদবী পরিচালনা অসম্ভবের কথা উল্লেখ করেছেন।

তবে পত্রে একজন সাধারণ সদস্য হিসেবে দলীয় কর্মসূচীতে নিজেকে সম্পৃক্ত রেখে দলকে এগিয়ে নেয়ার কথা উল্লেখ করেছে পদত্যাগ পত্রে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ