• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে জিআর এর নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি ।।  দিনাজপুর পৌরসভায় তালিকাভুক্ত অতি দরিদ্র,অসহায় ও দুস্থঃ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জি আর এর নগদ অর্থ বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ
ইকবালুর রহিম এমপি। সোমবার (১০ মে) বেলা ১১টায় দিনাজপুর জেলা স্কুল মাঠে দিনাজপুর পৌরসভার উদ্যোগে বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি,  আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম বলেন, জি আরে টাকা অল্প হতে পারে কিন্তু এর আগে কোন সরকার এভাবে টাকা দেয়নি। দিনাজপুর সদর উপজেলায় ২৮ হাজার পরিবারের মাঝে চাল নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে ‌। দিনাজপুর সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং জেলায় স্থলবন্দর রয়েছে যেগুলো দিয়ে
প্রতিদিন মানুষ প্রবেশ করছে। দিনাজপুরে ভারতীয় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছে। তাই আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবো।
তিনি আরো বলেন, দিনাজপুর শহরে ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকে এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। বাংলাদেশ সরকার করোনা মোকাবেলা ও মানুষকে বাঁচানোর জন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। দিনাজপুরের বিত্তবান মানুষেরা সরকারের পাশাপাশি যদি এগিয়ে আসে তাহলে মনে হয় গরীব, অসহায় মানুষের কিছুটা উপকার হবে। রাজনীতির ঊর্ধ্বে দল-মত নির্বিশেষে আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হব। মানুষকে সাহায্য সহযোগিতা করতে হলে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে করতে হবে। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি দেখে টাকা দিচ্ছি না । আমরা অসহায় মানুষকে টাকা দিচ্ছি। শেখ হাসিনা অসহায় মানুষের ঘরে টাকা পৌঁছে দিচ্ছেন। কোন দলীয় বিবেচনায় টাকা দিচ্ছেন না। তাই অনুরোধ করবো দলীয় সংকীর্ণতা দূরে রেখে মানুষকে বাঁচাতে হবে । মানুষের পাশে থাকতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে ৪০০ পরিবারের মাঝে জি আর’র নগদ অর্থ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ