তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।। তারাগঞ্জে দুস্থ ও অসহায় পবিবারের মাঝে চালের পরিবর্তে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় হাড়িয়ারকুঠি পরিষদ চত্বরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাবুল ৬ হাজার ৬১৭জন ভিজিএফ কার্ডধারীর মাঝে নগদ অর্থ বিতরণ করেন। প্রতিজন কার্ডধারী ব্যক্তিদের নগদ ৪৫০ টাকা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলতাফ হোসেন, ট্যাগ অফিসার ও উপজেলা পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা আকতারুল জামান, ইউপি সচিব আব্দুল্লা আল মামুন, তারাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক প্রবীর কুমার কাঞ্চন, প্রেসক্লাব সদস্য ও তারার আলোর বার্তা সম্পাদক, ইউপি সদস্য মনিরুজ্জামান বাবু, আইয়ুব আলী ।