সিসি নিউজ ।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সৈয়দপুরে খাদ্য সামগ্রী পেয়েছে প্রতিবন্ধী, বিধবা ও ষাটোর্ধ্ব বৃদ্ধসহ দুস্থ ১০০০ হাজার পরিবার।
আজ বুধবার দুপুরে শহরের নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এবং বিকেলে রামকৃষ্ণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের পক্ষে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
উভয় স্থানে ঈদ সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম রয়েল সহ দলের নেতাকর্মীরা।
বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে রয়েছে ভাতের চাল, পোলাও চাল, তেল, আলু, ডাল, চিনি, সেমাই ও গুড়ো দুধ।