• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় আন্তর্জাতিক মিডওয়াইফ ও নার্সেস দিবস পালন

এস এম রকি, খানসামা (দিনাজপুর) ।। বর্ণিল আয়োজনে সারাদেশের ন্যায় দিনাজপুরের জেলার খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)-এ আন্তর্জাতিক মিডওয়াইফ ও নার্সেস দিবস-২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের আয়োজনে রবিবার (১২ মে) সকালে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডা: নারায়ন চন্দ্র রায় জয় ও ডা.শতাব্দী সাহা তিথি,নার্সিং সুপারভাইজার আকতার জাহান, ওয়ার্ড ইনচার্জ ও লেবার ওয়ার্ড ইনচার্জ, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ বৃন্দ এবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান করোনা পরিস্থিতিতে রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফদের সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে ভূয়সী প্রশংসা ও সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, আন্তজার্তিক মিডওয়াইফ দিবস ৫ মে হলেও পবিত্র রমজানের কারনে একসাথে এই দিনে পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ