• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম সাদ্দাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯ টার সময় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামে বাড়ীর পাশে ফাঁকা মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের আমড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহিদুল ইসলাম সাদ্দাম ঈদের দিন শুক্রবার বিকেল ৫ টার সময় বাড়ী থেকে বের হয়ে যায়। রাতে আর বাসায় ফেরেনি। পরের দিন শনিবার ঈদের দ্বিতীয় দিন সকালে স্থানীয়রা তার বাড়ী থেকে ২০০ গজ দুরে ডিপ টিউবয়েলের পাশে জমিতে পানির মধ্যে পড়ে থাকতে দেখে তার বাড়ীতে খবর দেয়। সেখানে পল্লীবিদ্যুতের সাথে জড়িয়ে পড়ে ছিল সে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পল্লীবিদ্যুতে খবর দিয়ে লাইন বন্ধ করে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা জমিতে যাবার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তার মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান, বিদুৎ স্পর্শ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশের বুকে ও হাতে পুড়ে যাওয়ার দাগ রয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ