• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানীর দায়ে যুবক গ্রেফতার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে উপহার দেয়ার প্রলোভন দিয়ে এক স্কুলছাত্রী যৌন হয়রানীর শিকার হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় ওই স্কুলছাত্রীর বাবা নিজে বাদী হয়ে শনিবার দিবাগত রাতে মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই ফিরোজ আহমেদ রুবেল (১৮) নামে ওই যুবককে গ্রেফতার করেছে।

ফিরোজ আহমেদ রুবেল সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার (অফিসার্স কলোনী) মৃত মফিল উদ্দিনের পুত্র। সে পেশায় একজন অটোচালক।

মামলার এজাহারে জানা যায়, শনিবার (১৫ মে) বিকেলে শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার (অফিসার্স কলোনী) ওই স্কুলছাত্রীকে (১৫) প্রতিবেশী যুবক রুবেল উপহার দেয়ার প্রলোভন দিয়ে নিজ ঘরে ডেকে নেয়। এরপর যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ও জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করে। এ সময় কিশোরীর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার এবং যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

যৌন নিপীড়নের শিকার ওই কিশোরী সৈয়দপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, আজ রোববার গ্রেফতারকৃত ওই যুবককে আদালতে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ