• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সারাদেশে কালবৈশাখীর পূর্বাভাস

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ কালবৈশাখীর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা জানায় সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, ঢাকাসহ দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বড় ধরনের আঘাত হানতে পারে। তবে রংপুরে বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে।’

তিনি জানান, আজ রাজধানী ঢাকাতে বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ১০টি অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রাঙামাটি, চাঁদপুর, মাইজদী কোর্ট এবং ফেনী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে যা ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙামাটিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ