• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ বস্তা চাল উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি ।। কালোবাজারে বিক্রির জন্য ডিলারের গুদামে মজুদ রাখায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। জেলার হরিপুর উপজেলার আটঘরিয়ায় এক ডিলারের গুদাম হতে ২৪০ বস্তা চাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

গোয়েন্দা পুলিশ রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আবু কালাম নামে একজনকে আটক করা হয়।

চাল মজুদ করা গোডাউনটি স্থানীয় আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলীর। তিনি গেদুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।

গোয়েন্দা পুলিশের তথ্য ও সরেজমিনে গিয়ে জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ইদ্রিস আলীর গোডাউনের তালা ভেঙে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ। এ সময় গোডাউনটির এক কোণায় মোটা পলিথিন ও বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল ৩০ কেজির সরকারি বস্তায় মজুদ করা প্রায় ৫০টি চালের বস্তা। গোয়েন্দা পুলিশ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে নিশ্চিত হয় যে, এটি ১০ টাকা কেজি দরের চালের বস্তা।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, ট্রাকে উঠানো ৫০ কেজির ২০০ বস্তার মধ্যে এখান থেকেই প্রায় ১০০ বস্তা উঠানো হয়। বাকি চাল অন্যান্য জায়গা থেকে তোলা হয়। এখানে তিন মাস ধরে চাল মজুদ করা হয়েছে। এই চালের বেশির ভাগ নামে-বেনামে রেশনের কার্ড থেকে সংগ্রহ করে এখানে মজুদ করা হয়।

এ ঘটনায় সোমবার হরিপুর থানায় ইদ্রিস আলীকে আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাবেরুল হক বলেন, চাল আত্মসাতের চেষ্টায় আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ