• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেলফি তুলতে গিয়ে যমুনায় ডুবে ৩ বোনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। গাইবান্ধার সাঘাটায় সেলফি তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাঘাটা থানার সামনের চরে এঘটনা ঘটে। মৃতরা হলেন ঋতু, প্রীতি ও তাদের মামাতো বোন অনামিকা।

জানা গেছে, রংপুর থেকে ঋতু, প্রীতি সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসেন। সকাল ১০টার দিকে মামাতো বোন অনামিকার সঙ্গে যমুনা নদীতে ঘুরতে যান তারা। নদীর ধারে সেলফি তুলতে পা পিছলে এক বোন নদীতে ডুবে যেতে থাকলে অপর দুই বোন তাকে বাঁচাতে যায়।

এসময় নদীতে ডুবে তিন বোনেরই মৃত্যু হয়। গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ