• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ, তার মুক্তি ও দূর্নীতিবাজদের বিচারের দাবীতে মাননবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টা হতে ডোমার বাজার রেলগেট মোড়ে সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়েছে।
ইত্তেফাক প্রতিনিধি মোঃ মোজাফ্ফর আলীর সভাপতিত্বে সমকাল প্রতিনিধি রওশন রশীদ, যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখী, চ্যানেল২৪ প্রতিনিধি রায়হান সবুক্তগীন অনিকেত, মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, খবরপত্র প্রতিনিধি আনিছুর রহমান মানিক, আমাদের অর্থনীতি প্রতিনিধি রতন রায়, ভোরের কাগজ প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীম, সাংবাদিক এ আই পলাশ, জুয়েল বসুনিয়া ও এমদাদুল হক মাসুম প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনটি সঞ্চলনা করেন দীপ্ত টিভির প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন।
বক্তরা বলেন, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন দূর্নীতির সংবাদ পরিবেশন করায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা করে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকে রাখা হয়েছে। দ্রুত রোজিনা ইসলামকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তরা হুশিয়ারী দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ