• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ১০টার দিকে সৈয়দপুর-দিনাজপুর সড়কের শ্বাষকান্দর মোড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের দুই হাঁটুর পেছনে ও এক হাতের কবজির উপরে ধারালো অস্ত্র দিয়ে কাটা রয়েছে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ অসিম রায় জানান, কয়েকজন মানুষ ভ্যানে করে মরদেহটি হাসপাতালে নিয়ে আসে। তার দুই পায়ের হাঁটুর নীচে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কাটার দাগ রয়েছে।

রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করছেন। তিনি সিসি নিউজকে জানান, যেখানে খুনের ঘটনাটি ঘটেছে সেটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর নামক স্থানে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত প্রাথমিক তদন্ত ও মরদেহের পরিচয় সনাক্তে সৈয়দপুর থানা পুলিশ কাজ করছে। মামলা ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবে পার্বতীপুর থানা পুলিশ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ